- সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের
- সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড
- গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি
- ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ
- কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার
- সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ
- এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস
- মোগলাবাজারে মাদকমুক্ত সমাজ গঠনে র্যালি ও সমাবেশ
» শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২৬ | শনিবার

শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ, বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ডেসপাচ বিভাগকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বিভাগের এক কর্মচারী তার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
অভিযোগ অনুযায়ী, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, তাদেরকে কোম্পানিতে চাকরি বা চুক্তিভিত্তিক নিয়োগের আশ্বাস দেওয়া হয়। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্তদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন প্রশাসনিক কাজ করে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।
আরও অভিযোগ রয়েছে, পেনশনের টাকা তুলতে আসা কর্মচারীদের স্বজনদের বিভিন্নভাবে বিভ্রান্ত করে নিজেকে কর্মচারী ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে অর্থ দাবি করা হতো।
রাজনৈতিক পরিচয় নিয়েও উঠেছে প্রশ্ন। স্থানীয়দের ভাষ্য, সময় ও পরিস্থিতি অনুযায়ী তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে সুবিধা আদায়ের চেষ্টা করেছেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ডেসপাচ বিভাগ থেকে বদলি করেছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট মহল বলছে, তিনি আবারও পূর্বের অবস্থানে ফিরে আসার জন্য বিভিন্ন প্রভাবশালী মহলে যোগাযোগ করছেন।
বিশ্ববিদ্যালয়ের সুশাসন, স্বচ্ছতা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সর্বশেষ খবর
- সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের
- সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড
- গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজাম নিজের নামে ৯টি ঘর
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
- ৫ম পর্যায়ে বালুমহালের ইজারায় নাম নেই মোগলগাঁও ইউনিয়নের তিলকপুর-শিবের খলা মৌজার বালুমহালের
- শাবিপ্রবির ডেসপাচ বিভাগে অনিয়মের অভিযোগ বদলির পরও সক্রিয় বিতর্কিত কর্মচারী
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
