- সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী
- কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২
- সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
» সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী
প্রকাশিত: ০৯. মে. ২০২৬ | শনিবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের ইঞ্জিন সংকট রয়েছে৷ তবে সেসব সমাধানে কাজ করবে সরকার।
শনিবার দুপুরে সিলেট রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রেলকে লাভবান করতে যাত্রীসেবার পাশাপাশি পণ্য পরিবহনের দিকেও সরকার নজর দিবে।
তবে রেলের সেবা নিশ্চিতে সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তিনি বলেন, এজন্য সর্বোচ্চ সেবা দিতে হবে। দায়িত্বে অবহেলা মেনে নেওয়া যাবে না। মাঠপর্যায়ে দায়িত্বে অবহেলা পরিলক্ষিত দায়িত্বশীলদের তা সমাধানে কাজ করার নির্দেশনার কথা পুণর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, সেবার মান বাড়াতে ইঞ্জিন ও কোচ সেবা চালু করা দরকার৷ সিঙ্গেল লাইনে দুর্ঘটনায় শিডিউল বিপর্যয় হয়। তা রোধে সরকার কাজ করছে৷
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের তরফ থেকে রেলের বেদখল জমি উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে৷ দখল উচ্ছেদে সরকারের অবস্থান কঠোর বলে জানান প্রতিমন্ত্রী।
ভোরে রেলযোগে সিলেট আসেন প্রতিমন্ত্রী। সিলেটে হজরত শাহজালাল (রহ.) এবং শাহপরান( রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। পরে দিনব্যাপী সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, বিআরটিএ, রেলওয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সহ নানা কর্মসূচি শেষে রাতে রেলযোগে ঢাকা ফিরবেন প্রতিমন্ত্রী।
এর আগে, ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গেল ২ মে দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। একইসঙ্গে সিলেটের সড়ক, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
সর্বশেষ খবর
- সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী
- কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২
- সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী
- সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮