সর্বশেষ

» লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

প্রকাশিত: ২৯. মে. ২০২৬ | শুক্রবার

সিলেট বিএম ডেস্ক :: মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী ওউ ওয়াগনের বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

রেলওয়ে সুত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।

এসব তথ্য জানিয়ে শমশেরনগর রেল সেটশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।