সর্বশেষ

» নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা

প্রকাশিত: ২০. জুন. ২০২৬ | শনিবার

সিলেট বিএম ডেস্ক :: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামের প্রিয়মূখ বারবার কারা নির্যাতীত নেতা জননেতা রেজাউল হাসান কয়েছ লোদী কে সংবর্ধনা প্রধান করেন “আমাদের জাতীয়তাবাদী পরিবার এর নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার স্হানীয় মদিনা মার্কেট এর অভিজাত পার্টি সেন্টারে এক সংবর্ধনা প্রধান করা হয়।

সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন এর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন সুজন এবং সিলেট এম সি বিশ্ববিদ্যালয় কলেজ এর সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা রাজিব হোসাইন শাহিদ এর যৌথ পরিচালনায়

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আমির হোসেন, মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক রুবেল বকস, মহানগর বিএনপির সিনিয়র সদস্য ও ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চু, ৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি বাপ্পু দত্ত, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, দুলাল আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, নাদিম হোসাইন,সিলেট মহানগর জিসাস’র আহবায়ক ফয়েজ আহমেদ খান বেলাল,মহানগর যুবদল নেতা হানিফ আহমদ, ইমরান হোসাইন।

সিলেট জেলা যুবদলের সহ কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু’র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এম.সোয়েব আহমদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসাইন জামিল, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন ফুল মিয়া, কোম্পানিগন্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এলাইছ আহমদ মেম্বার,কোম্পানীগন্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলী আহসান হাবীব,সিলেট জেলা ছাত্রদলের সাবেক কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ সামী, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন রুজেল,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক প্রদীপ পাল,মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম,শামীম আহমদ, রানা হাসান, শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শোয়েব খান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ শিকদার, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরমান শেখ, এম সি কলেজ ছাত্রদলের সহ সভাপতি রুবেল আহমদ,জৈন্তাপুর উপজেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন রাজ, কোম্পানিগন্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, যুবদল নেতা আকবর হোসেন রাসেল,মকবুল চৌধুরী, মহানগর তাতীদলের সদস্য আমিনুর রশিদ, সিলেট ল কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আহমদ, জৈন্তাপুর উপজেলা তাতীদলের যুগ্ম আহবায়ক শহিদ আহমদ, জুবায়ের আহমদ, মনু মিয়া,তাজ উদ্দিন, জামাল আহমদ, দেলোয়ার হোসেন, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকির খান,ছাত্রদল নেতা মুজাহিদ আহমদ, আকবর আলী, জুবায়ের আহমদ, সালাহ উদদীন, যুবদল নেতা রাজু আহমদ, তোফায়েল আহমেদ, বাবুল আহমদ,আমিন,শামীম মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
সংবর্ধিত অতিথি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবগঠিত সিলেট উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী বলেন আমার রাজনীতি জনগণের কল্যানে জনগণের জন্য অতীতেও সিলেট মহানগরবাসীর সুখে দু:খে পাশে ছিলাম ভবিষ্যতে আমৃত্যু জনগণের পাশে থাকবো ওয়াদা।

উনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমান কে এবং সিলেটবাসীর প্রিয় নেতা সিলেট ১ আসনের মাননীয় সংসদ সদস্য বানিজ্যমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সহ বিএনপি পরিবার তথা সিলেটবাসীকে ধন্যবাদ জানান।