- প্রশ্ন ফাঁসে এমন শাস্তি দেওয়া হবে যা মানুষ সারাজীবন মনে রাখবে: সিলেটে শিক্ষামন্ত্রী মিলন
- সারওয়ারকে পুনর্বহালের গুজবের মধ্যেই সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ
- সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
- সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- কৃষি ও জলাশয়ের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠায় ১০ দফা দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সিলেটে সমাবেশ
- জাফলংয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্ত দিলেন ৮৫ জন
- জাফলংয়ে ১ কোটি ২৫ লাখ টাকার মিনি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-মন্ত্রী আরিফ
- কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটির ১০ দফা দাবি আদায় পাগলা বাজারে সমাবেশ
- শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি-মন্ত্রী খন্দকার মুক্তাদির
» সারওয়ারকে পুনর্বহালের গুজবের মধ্যেই সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ
প্রকাশিত: ২৮. জুন. ২০২৬ | রবিবার
সিলেট বিএম ডেস্ক :: আলোচিত সমালোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেওয়ার পর সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান।
বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। কুমিল্লা থেকে তাকে সিলেটে বদলি করে আজ রোববার এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একদিকে, গত কয়েকদিন ধরেই ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে পুনরায় সিলেটে পুনর্বহাল করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলেও ফেসবুকে প্রচার চালানো হচ্ছে। শনিবার রাতভর ব্যাপক আকারে এই গুজব ছড়ানো হয়। এমন গুজবের মধ্যেই সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু: রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার ডিসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব মিস রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট পিংকি সাহা।
সর্বশেষ খবর
- প্রশ্ন ফাঁসে এমন শাস্তি দেওয়া হবে যা মানুষ সারাজীবন মনে রাখবে: সিলেটে শিক্ষামন্ত্রী মিলন
- সারওয়ারকে পুনর্বহালের গুজবের মধ্যেই সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ
- সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
- সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- প্রশ্ন ফাঁসে এমন শাস্তি দেওয়া হবে যা মানুষ সারাজীবন মনে রাখবে: সিলেটে শিক্ষামন্ত্রী মিলন
- সারওয়ারকে পুনর্বহালের গুজবের মধ্যেই সিলেটে নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি-মন্ত্রী খন্দকার মুক্তাদির
- সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস