- গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু
- সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন
- সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ
- সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
- সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার, জৈন্তাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন
- স্বাস্থ্যখাতে সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তির ব্যবহার হবে-সিলেটে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে শিশুদের খতনা সম্পন্ন
- জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৬ হাজার ঘনফুট বালু জব্দ
» গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২৬ | রবিবার
গোয়াইনঘাট ::: পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে একটু আনন্দ-ভ্রমণে বের হয়েছিল তিন কিশোর। কিন্তু সেই আনন্দযাত্রাই মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের মাতমে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছে এক স্কুলছাত্র, আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার আরও দুই সহপাঠী।
রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সাকিব আহমদ (১৬)। তিনি উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। গুরুতর আহত দুই শিক্ষার্থী হলেন রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে এবং জয় (১৬), লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেল নিয়ে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
সংঘর্ষের শব্দে স্থানীয় লোকজন ছুটে এসে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলে সাকিব আহমদ ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অপর দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।
একটি সাধারণ ভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে তিনটি পরিবারের সীমাহীন কান্নায়। সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো নয়াবস্তি গ্রাম।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রয়োজনীয় প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুই বন্ধু
- সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন
- সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন-বিপাকে খেটে খাওয়া মানুষ
- সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৮৫ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর