- সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
- গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, স্ত্রী-সন্তান আহত
- চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- হবিগঞ্জে আকস্মিক বন্যা, আশ্রয়ের খোঁজে মানুষ
- চট্টগ্রামের সাতকানিয়ায় পানিবন্দি লাখো মানুষ
- সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
- পাহাড় ধসে বাবা-মা-সন্তানসহ সাতজনের মৃত্যু
- সিলেটে বন্যা ও টিলা ধসের শঙ্কা: প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র
- সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা
- সিলেট সীমান্তে দেড় কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, ফেন্সিডিলসহ আটক ২
» চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রকাশিত: ১০. জুলাই. ২০২৬ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক :: আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার শনিবারের (১১ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।
এতে আরও বলা হয়, বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে এলাকায় বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে ভারী বৃষ্টপাত ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় গত ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।
ফলে এ নিয়ে চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি দুইদিনের পরীক্ষা স্থগিত করা হলো। চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
