- সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের
- সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
- ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান
- সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান
- নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি
- আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা
- প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী
- সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
- ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
» সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
প্রকাশিত: ২২. জুলাই. ২০২৬ | বুধবার
সিলেট বিএম ডেস্ক :: সিলেট মহানগরের ছয়টি থানা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় মহানগরের ছয়টি থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলীয় নেতারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দলের অনুসারী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সরকারকে সার্বিক সহযোগিতা করা। বিগত ১৭ বছর আন্দোলনের মাঠে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক সেভাবেই এখন সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে অঙ্গীকার নিয়ে সরকার পরিচালনা করছে, তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব না করে নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।
তিনি বলেন, জনগণের ইতিবাচক প্রত্যাশা পূরণে সরকারের প্রতিটি উদ্যোগের পরিপূরক হিসেবে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। এই জনকল্যাণমুখী সরকারকে সহযোগিতার হাত আরও প্রসারিত করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মী। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন আজ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে দায়িত্বশীল, ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, সংগঠনের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নিয়মিত মতবিনিময়, সাংগঠনিক মূল্যায়ন এবং সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে। ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার মাধ্যমে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শহীদ আহমেদ চেয়ারম্যান, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শোয়াইব আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, শাহপরান থানা বিএনপির সদস্য সচিব মো. খোরশেদ আহমেদ খুশু, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মকসুদ, জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ।
এছাড়াও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোতাহির আলী, ছালেক আহমেদ, মোঃ তাজুল ইসলাম তাজ, ছালেহ আহমদ, বদরুদ্দোজা বদর, তারেক আহমদ খাঁন, আব্দুল ওয়াদুদ মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
- সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের
- সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
- ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান
- সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান
- নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের
- সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
- ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান
- সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান
- নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি
