- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» পর্তুগালের জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাত, গ্রেপ্তার ১
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: ভারতে নিয়ে পর্তুগালের জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তার নাম আজহার আহমদ (৪২)। তিনি দক্ষিণ সুরমা থানার কুচাই পশ্চিমপাড়া গ্রামের জুনেদ আহমদের ছেলে।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ সুরমার কুচাই জামেমসজিদের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহার একটি মানবপাচার মামলার (নং ১৭/২৮/০৪/২৪) এজাহারনামীয় আসামি।
জানা যায়, আজহার তামিম নামে একজনের সাথে মিলে মোট ১৮জনকে পর্তুগাল পাঠানোর নামে চলতি বছরের ১৫ জানুয়ারি ভারতে নিয়ে যান এবং সেখানে একটি আবাসিক হোটেলে রাখেন। তারা যাত্রীদের কাছ থেকে মোট ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা নেন। কয়েকদিন সেখানে থেকে ভিসার কাজ শেষ বলে তারা দেশে ফিরে আসেন। ওই ভিসায় কয়েকজন পর্তুগাল যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করেন।
এরপর পর্তুগাল যাত্রী অন্যান্যরা বুঝতে পারেন সবগুলো ভিসাই জাল। তারা তামিম ও আজহারের কাছে টাকা ফেরত চাইলেও তার নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তারা হত্যারও হুমকি দিতে থাকেন। পরে তারা দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করলে ছায়া তদন্তে নামে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখা জানায়, আজহারকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর