- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ
প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৫ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার প্রধান প্রধান নদী ও পর্যটন কেন্দ্র থেকে সাম্প্রতিক সময়ে বালু ও পাথর লুটের ঘটনা এক নজিরবিহীন পরিবেশগত ও প্রশাসনিক সংকটের জন্ম দিয়েছে। বিগত পাঁচ বছরে পাথর কোয়ারি ইজারা না দেওয়া সত্ত্বেও, বিশেষ করে ৫ আগস্ট ২০২৪ এর রাজনৈতিক পালাবদলের পর, অবৈধ উত্তোলন ও মজুদের ঘটনা ভয়াবহ আকার ধারণ করে, যা জনমনে “হরিলুট” হিসেবে পরিচিতি লাভ করে । জন অসন্তোষ এবং উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং দায়বদ্ধতা থেকে প্রশাসন এক সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক উক্ত বিষয়টি তাঁর মনে গভীর রেখাপাত করে এবং তিনি অত্যন্ত পেশাদারিত্ব ও গুরুত্বের সাথে পাথর উদ্ধার অভিযানের নির্দেশনা প্রদান করেন। সার্বিক নির্দেশনা পেয়ে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসানের পরামর্শ মোতাবেক সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট সাওন আসাদ ব্যাটালিয়ন আনসারদের গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব এবং সর্বোচ্চ শৃঙ্খলার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত বিভিন্ন টাস্কফোর্স অভিযানে ধারাবাহিকভাবে পেশাদারিত্বের সাথে অপারেশন পরিচালনা করছে। আগস্ট’২৫ মাসে জেলা প্রশাসন, সিলেট কর্তৃক সাদাপাথর,কোম্পানিগঞ্জ এলাকায় পরিচালিত ১৩ টি টাস্কফোর্স অভিযানে ১১৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য অংশগ্রহণ করে।
এসব অভিযানে ১৮৫ টি নৌকা ডুবানো হয় এবং ১০ টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয় এবং প্রায় ৯৪২৯৫ ঘনফুট পাথর জব্দ করা হয়।
উল্লেখ্য যে,সিলেট জেলাধীন গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা হতে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধের লক্ষ্যে জেলা প্রশাসন, সিলেট কর্তৃক ২৮/০৫/২০২৫ খ্রি: তারিখ হতে পরিচালিত জেলার ক্যান্টনমেন্ট এবং কোম্পানিগঞ্জ রোডে পরিচালিত
রাত্রি কালীন চেকপোস্ট অভিযান এ আনসার ব্যাটালিয়ন এর সদস্যগণ সক্রিয় ভূমিকা পালন করে।এসব অভিযানের মাধ্যমে মে’২০২৫ মাসে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনকারী ১৫ টি ট্রাক জব্দ এবং ৪২ টি ট্রাক আনলোড করা হয়,জুন’২০২৫ মাসে প্রায় ১৩৩০ টি ট্রাক চেক করা হয় যারমধ্যে ৭৫ টি ট্রাক আনলোড করা হয় এবং জুলাই’২০২৫ মাসে ১০ টি ট্রাক আনলোড করা হয়
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর