- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেট রেঞ্জে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট রেঞ্জের জুলাই ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সভা সঞ্চালনা করেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
সভায় ডিআইজি মোঃ মুশফেকুর রহমান জেলা ও থানাগুলিতে অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি অবৈধ পাথর ও বালু উত্তোলন প্রতিরোধ, বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যা মোকাবেলা, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে রাত্রিকালীন টহল জোরদার এবং সীমান্তবর্তী থানাগুলিতে ক্রস পেট্রোল ডিউটি বৃদ্ধির নির্দেশ দেন।
এছাড়া চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারে তৎপরতা বৃদ্ধি এবং পর্যটন স্পট থেকে অবৈধ খনিজ সম্পদ উত্তোলন প্রতিরোধে কঠোর নজরদারী করার আহ্বান জানান তিনি।
সভায় জুলাই মাসের কর্ম মূল্যায়ন অনুযায়ী বিশেষ অবদানের জন্য বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে- মামলা নিষ্পত্তিতে তোফায়েল আহাম্মেদ (পুলিশ সুপার, সুনামগঞ্জ), চোরাচালান পণ্য উদ্ধারে মোহাম্মদ মাহবুবুর রহমান (পুলিশ সুপার, সিলেট), আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম, পুলিশ সুপার, মৌলভীবাজার), মাদকদ্রব্য উদ্ধার ক্ষেত্রে এ. এন. এম. সাজেদুর রহমান (পুলিশ সুপার, হবিগঞ্জ) বিশেষ সম্মাননাপত্র পান।
শ্রেষ্ঠ সার্কেল ও অফিসার হিসেবে পুরস্কার পান মোঃ আবদুল কাদের (ছাতক সার্কেল, সুনামগঞ্জ), মোহাম্মদ সহিদ উল্যা (মাধবপুর থানা, হবিগঞ্জ), মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম (গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট) এবং আব্দুস সামাদ আজাদ, এএসআই (হবিগঞ্জ সদর মডেল থানা, হবিগঞ্জ)।
সভায় রেঞ্জের বিভিন্ন কমান্ড্যান্ট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), থানা অফিসার ইনচার্জ ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
ডিআইজি মহোদয় সভায় সকলকে সতর্ক করে বলেন, ’সকল নাগরিকের সেবা নিশ্চিত করতে প্রতিরোধমূলক পুলিশি কার্যক্রম অপরিহার্য। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে থানাগুলোকে সর্বদা সতর্ক থাকতে হবে।’
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর