- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেটে সাড়ে চার কোটি টাকার চোরাই পণ্য আটক
প্রকাশিত: ২৭. আগস্ট. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, শিং মাছ ও কসমেটিক্সসহ প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকার চোরাই মালামাল আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) ও বুধবার (২৭ আগস্ট) সিলেট ও সুনামগঞ্জ বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল ও পশু আটক করা হয়।
জানা যায়, সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিশেষ অভিযানে শ্রীপুর, মিনাটিলা, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ মহিষ, গরু, চিনি, জিরা, আইবল ক্যান্ডি ও শিং মাছসহ বিপুল পরিমাণ মালামাল আটক করা হয়। ৪৮ ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শাড়ী, কাশ্মীরি ওড়না, স্কিন সানরাইজ ক্রিম, গোমেলা ক্রিম, বেটনোভেট এন ক্রিম, ক্লোব জি ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ফেসওয়াস, নিভিয়া সফট ক্রিম, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম, জিলেট রেজার, জিলেট ব্লেড, জর্জেট থান কাপড়, সিগারেট, পোস্ত দানা ও বিভিন্ন প্রকার বিস্কুট জব্দ করা হয়। আটককৃত চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর