- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» ১২ জন নারী উদ্যোক্তাকে অপরাজিতা অ্যাওয়ার্ড দিলো বুম বক্স কমিউনিকেশন্স
প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবার নয়, পুরো সিলেটের গৌরব। তিনি বলেন, আজকের এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার। তাদের এগিয়ে দিতে সরকারি-বেসরকারি সহযোগিতা আরও বাড়াতে হবে। বিশেষ করে সহজলভ্য ঋণ, প্রশিক্ষণ এবং বাজারজাতকরণের সুযোগ তৈরি করতে পারলে নারীরা অর্থনীতির মূল স্রোতে আরও শক্তভাবে দাঁড়াতে পারবেন।
তিনি শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর আরামবাগস্থ একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্স এর আয়োজনে সিলেট নারী উদ্যোক্তা সম্মেলন-২০২৫ ও ‘অপরাজিতা এওয়ার্ড ’ অনুষ্ঠানে সিলেটের ১২ জান নারী উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অপরাজিতা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে ছিলো বিভিন্ন সেশন, যেখানে আলোচিত হয় নারী উদ্যোক্তাদের সহজলভ্য ঋণ, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ, এবং নারী নেতৃত্বের বিকাশ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সিলেটসহ গোটা দেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করতে হবে এবং তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে হবে।
বুম বক্স কমিউনিকেশন্স এর ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে ও নাহিদা খান সুমি এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ, বাংলাদেশ ব্যাংকের একজিইউএস এম্বাসি ঢাকার এক্সচেঞ্জ অ্যালামনাই সাইদা জামিলা বকুল জুঁথি, এনআরবি ব্যাংক পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলী আকবর ফারাজী, সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ অতিরিক্ত কর কমিশনার, মো. আনোয়ার সাদাত।
এসময় উপস্থিত ছিলেন, ড. মিহির কান্তি চৌধুরী, ইফফাত আরা খান, মিলাদ হোসেন, মাজহারুল ইসলাম জয়নাল, পিংকী রোজারিও রোজ , মাছা: শামছুন্নাহার সুমা প্রমুখ।
বুম বক্স কমিউনিকেশন্স এর উদ্যোগে সিলেট উইমেন্স ইন্টারপ্রেনারশিফ সামিট -২০২৫ ও ‘অপরাজিতা’ অনুষ্ঠানে যারা এ্যাওয়ার্ড পেলেন, রাবেয়া খান আহমেদ, শামা হক চৌধুরী, ফারমিস আক্তার, রাধাবতী দেবী, মনোজাহা পলী ইসলাম, বিলকিস আক্তার সুমি, ফেরদৌসি মোহিউদ্দিন, শেলিনা আক্তার চৌধুরী, তাহিয়া তালবিয়া মিম, তৌহিদা টাম্মি, শান্তনা দেবী, বর্ণালী দাস তৃষা। অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক নারীরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর