- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে চা শ্রমিক নারীরা’
প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: চা শ্রমিক নারীদের অধিকার নিশ্চিতকরণ, বাগানের সুযোগ সুবিধা ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট সদর উপজেলা মিলনায়তনে এই সভার আয়োজন করে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর.ডব্লিউ.ডি.ও)। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় এই প্রকল্প পরিচালিত হয়।
সভায় নিজেদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে লাক্কাতুরা চাবাগানের চা শ্রমিক সবিতা লোহার বলেন, আমরা এখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি। বাগানে আমাদের উপর কোনো অন্যায় হলে আমরা প্রতিবাদ করি। চা বাগানে অনেক বাল্য বিবাহ হত। কিন্তু আমরা এখন বাল্য বিবাহের ক্ষতি সম্পর্কে জানি। তাই এখন বাগানে কোনো বাল্য বিবাহ হলে আমরা বাধা দেই। তারা আরো বলেন আমরা আগে চা শ্রমকি এর কি সুযোগ সুবিধা ছিল তা জানতাম না এখন এই প্রকল্প এর মাধ্যমে জানতে পেরেছি এখন আমরা চা বাগানে নারী শ্রমিকদের অধিকার আদায়ে কথা বলতে পারি পঞ্চায়েত বা ম্যানেজার যে কারো সাথে সরাসরি চা শ্রমিক এর অধিকার নিয়ে কথা বলি, এবং আমাদের কর্মঘন্টা এবং কি মজুরী সহ সকল প্রকার সুযোগ উপভোপ করতে সক্ষম । ইতোমধ্যে আমরা সমাজসেবা থেকে প্রায় ১০/১২ নারী পুরুষ বয়স্ক ও বিধবা ভাতা পেয়েছি এই প্রকল্প এর এডভোকেসি করার ফলে।
সভায় লাক্কাতুরা চা বাগানের আরডাব্লিউডি এর কমিউনিটি ফ্যাসিলেটর এলি দাশ বলেন, চা বাগানের নারীরা জানতেন না বিধবা হলে সরকারি ভাতা পাওয়া যায়। এই প্রকল্পের মাধ্যমে আমরা বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা সম্পর্কে জানতে পারি। এটা জেনে চা বাগানের অনেক নারী বিধবা ভাতার জন্য আবেদন করে ভাতাও পেয়েছেন। এনআইডি কার্ডের নাম সংশোধন কিভাবে হয় জানাতাম না। এখন আমাদের অনেক শ্রমিক কার্ডের নাম সংশোধন সম্পর্কেও অবগত হয়েছেন। তারা জানার কারণে বাগানের অন্যরা তাদের কাছ থেকে সাহায্য নেয়।
আরডব্লিউডি এর ভাইস চেয়ারম্যান সমিক শহীদ জাহানের সভাপতিত্বে ও প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় প্রকল্পের সমাপনী সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো আব্দুর রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা সমাজসেবা অফিসার নুসরাত এ ইলাহী, উপজেলা তথ্য অফিসার সুবর্ণা দেব, কল কারখানা অধিদপ্তরের লেবার ইন্সপেক্টর মো. শাহ আলম, জেসিছ এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, বুরজান চা বাগান ম্যানেজার মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং খাদিম নগর ইউনিয়ন এর ইউপি সদস্য আতাউর রহমান শামীম,পাসকোপ এর নিবাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, ব্লাস্টের কো-অর্ডিনেটর সত্যজিৎ দাস, এনজিও ফোরামের রিজিওনাল অফিসার মো মোকছেদুর রহমান, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক মো. মাহফুজ আলম, এফআইভিডি প্রোগ্রাম কোডিনেটর নজরুল ইসলাম মনজুর, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, খাদিম চা বাগানের পঞ্চায়েত সভাপতি সবুজ তাতি, তারাপুর চা-বাগানের পঞ্চায়েত সভাপতি চৈতন্য মুদি, বুরজান চা বাগানের পঞ্চায়েত সভাপতি বিলাস ব্যানিজি, আলীবাহার চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্যামা চরণ গোয়ালা, লাক্কাতুরা চা-বাগানের পঞ্চায়েত কোষাধ্যক্ষ সোহেল বিশ্বাস ,
আরও উপস্থিত ছিলেন আর.ডব্লিউ.ডি.ও এর ফাইনেন্স ও এডমিন অফিসার মো. মহসিন রেজা, প্রোগ্রাম, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ একাউন্টস অফিসার নাহরিন সুলতানা, সোসাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া, ফিল্ড অফিসার সোনিয়া দারিংসহ মাঠ পর্যায়ের কর্মী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ।
প্রসঙ্গত, ২০২৪ সালে জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর.ডব্লিউ.ডি.ও) লাক্কাতুরা চা বাগান, মালিনীছড়া চা বাগান, তারাপুর চা বাগান, আলীবাহার চা বাগান, খাদিম চা বাগান ও বুরজান চা বাগানে এই প্রকল্পের কাজ করে। এই ৬ বাগানের ২৩৫০ জন চা শ্রমিক অংশগ্রহণ করেন। এরমধ্যে নারী চা শ্রমিক লিডার ছিলেন ৬০০ জন এবং নারী চা শ্রমিক গৃহিনী ছিলেন ৫২৫ জন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
