- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের সাথে মতবিনিময়
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (সদর ও মহানগর) জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আলেমগণ সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং অনুসরনীয় ব্যক্তিত্ব। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে জাতির সামনে সত্য ও সুন্দর তুলে ধরতে হবে। অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানবতার কল্যাণে নিবেদিত থাকা ও ভূমিকা রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আগামী নির্বাচনে দেশপ্রেমিক, মানবতাবাদী ও যোগ্য ব্যক্তিদের বিজয়ী করার ক্ষেত্রে সক্রিয় থাকার বিকল্প নেই। আমরা আশাবাদী থাকবো। দ্বিধাবোধ পরিহার করে কাজ করবো।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য এক সম্ভাবনা তৈরী হয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। ইসলামের সুমহান আদর্শের আলোকে সমাজ পরিচালনায় মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে। আমাদের মূল্য লক্ষ্য হলো মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই সর্বক্ষেত্রে বেশী করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির জন্য ভালো কিছু করা সম্ভব হবে।
তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের উদ্যোগে উলামায়ে কেরামের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উলামা বিভাগের আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আ স ম আলা উদ্দীন, উলামা বিভাগের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, আলেমেদ্বীন মাওলানা মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা নাজমুল হুদা তোফায়েল ও মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর