- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» চন্দ্রগ্রহণ উপলক্ষে হারামাইন শরিফাইনে ৭ সেপ্টেম্বর বিশেষ নামাজ
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
আন্তর্জাতিক ডেস্ক ::: আগামী রবিবার ইসলামিক বর্ষপঞ্জি অনুসারে ১৫ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি (৭ সেপ্টেম্বর) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে বিশেষ সালাতুল খুসূফ বা চন্দ্রগ্রহণের নামাজ।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদ বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এ নামাজ মাগরিবের ফরজ নামাজ শেষে জামাতে আদায় করা হবে।
মূলত হযরত মুহাম্মদ (সা.)-এর বাণীর ওপর ভিত্তি করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাদিসে এসেছে, ‘কোনো লোকের মৃত্যুর কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তবে তা আল্লাহ তাআলার নিদর্শনগুলোর দুটি। তোমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হতে দেখলে নামাজে দাঁড়িয়ে যাবে। (সহিহ বুখারি: ৯৮৪) অন্য বর্ণনায় রয়েছে, তোমরা যখন এ নিদর্শনাবলীর কোনো একটি (চন্দ্র বা সূর্যগ্রহণ) অবলোকন করবে, আল্লাহকে ভয় করবে, তাঁর জিকির করবে, তাঁর নিকট দোয়া ও ক্ষমা প্রার্থনা করবে। (মেশকাত: ১৪৮৪)
সালাতুল খুসুফের পদ্ধতি
সালাতুল খুসুফ বা চন্দ্রগ্রহণের নামাজ সুন্নত। এটি জামাতে আদায় করা যায়, আবার একাকীও পড়া যায়। নবী (সা.)-এর সুন্নত অনুযায়ী, এই নামাজ দীর্ঘ সময় নিয়ে আদায় করা হয়, যেখানে সুরা আল-বাকারার মতো লম্বা সুরা বা তার সমপরিমাণ দীর্ঘ কিরাত পাঠ, রুকু ও সেজদা দীর্ঘ এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া ও ইস্তেগফার করতে থাকেন মুসল্লিরা।
দুই মসজিদেই ইমামগণ মুসল্লিদের নিয়ে এই বিশেষ নামাজে পড়বেন। নামাজটি দুই রাকাত হবে। ইসলামি জ্যোতির্বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, ওই দিন সন্ধ্যায় সৌদি আরব থেকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।
সূত্র : ইসলামিক ইনফরমেশন
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
