- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে
- বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির
- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
- সিলেটে কোথায় কখন ঈদের জামাত
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কোহিনূর আহমদ
- সিলেটবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা কামরান মিয়া’র
- মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
» ১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ
প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- টানা দেড় দশক আওয়ামী ফ্যাসিবাদ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল। পতিত ফ্যাসিস্ট সরকার সব সময় দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতকে খুশী রেখেছে। তাদের শেষ রক্ষা হয়নি। জুলাই আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের দেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছে এবং আওয়ামী ফ্যাসিবাদকে দেশ থেকে চিরতরে বিদায় করেছে। ভবিষ্যত কেউ ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে তাদেরকেও কঠোর পরিনতি বরণ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার থাকতে হবে।
তিনি বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। যেখানে কোন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাই হবেনা। রাষ্ট্রের কোন সেক্টরে ঘুষ-দুর্নীতি থাকবেনা। সেই নজির আমাদের শহীদ নেতৃবৃন্দ ইতোমধ্যে রেখে গেছেন। তারা দুটি মন্ত্রণালয়ে চালিয়েছেন তাদের বিরুদ্ধে এক টাকাও দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারেনি। আমরা দেশে সেই নজির স্থাপন করতে চাই। আমাদেরকে একটি বার সুযোগ দিন। আমরা সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিবো।
তিনি শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খুলিয়াপাড়ায় সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১৩নং ওয়ার্ড জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি ডাঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমান সৈকতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা ইফতেখার আহমেদ, প্রভাষক দেওয়ান আসকীর আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ রিপন, কাজিরবাজারের ব্যবসায়ী নেতা জিয়াউল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা কবির আহমদ, ফয়সল আহমদ, রাফিউল ইসলাম ও শাহীন আহমেদ প্রমূখ।
সর্বশেষ খবর
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে
- বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির
- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর