- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
- সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান
- সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
- সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮
- কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী
» ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার

ফ্রান্স থেকে আবুল কালাম মামুন জানান:
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে প্যারিস নিকটস্থ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ‘স্তা’-য় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের। অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি প্রবাসে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, তাঁর অবদান এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের পুনর্গঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাবেক প্রধান উপদেষ্টা আহসানুল হক বুলু, সিরাজুল ইসলাম মিয়া, এইচ এম রহিম, রুহুল আমিন আব্দুল্লাহ, মাহবুবুল আলম রাংঙা, শাহ জামাল, প্রফেসর তসলিম উদ্দিন
কবির হোসেন পাটোয়ারী, রেজাউল করিম, জুনায়েদ আহমেদ, সিরাজুর রহমান মেজবাহ, আজিজুর রহমান আজিজ, কুতুব উদ্দিন জিকে , জাদুল ইসলাম সিপার , ইলিয়াছ কাজল , আব্দুর রহিম, সাফায়েত জামিল, কবির আহমেদ,
, খান সোহেল, সেলিম আহমদ, রাসেল, জাহাঙ্গীর আলম মিলন , মিল্টন সরকার,
নুরুল ইসলাম, লায়েক আহমেদ তালুকদার সহ প্রবাসী বিএনপির অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শেষে কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে মিষ্টিমুখ করেন উপস্থিত নেতাকর্মীরা।
সর্বশেষ খবর
- শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
- সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন
- বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী
- জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু
- উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান-প্রশাসকদের প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
- জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে-প্রধানমন্ত্রী তারেক রহমান
