- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে হবে: বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট চালু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো অবগত করতে হবে। ইন্টানেটের সুফলগুলো জনসাধারনের মাঝে ছড়িয়ে দিতে হবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নবপ্রণীত আইন, পলিসি ও সংষ্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
সাইবার নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়। এই আইনের মাধ্যমে ইন্টরনেটের অপব্যবহার, তথ্য চুরি, কোন সিস্টেমের ক্ষতি রোধ এবং তথ্য-প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, এই প্রথম চালু হল নাগরিক সেবা কেন্দ্র যেখান থেকে কোন হয়রানি ছাড়াই মিলবে অনেক সুযোগ-সুবিধা। যেখানে সাধারণ মানুষ আইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে। তথ্য- প্রযুক্তি সম্পর্কে আরও বেশি করে অবগত করার লক্ষ্যে তিনি আইসিটি কর্মকর্তাগণকে এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করতে বলেন যেন সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জসমূহ, কার্য পরিচালনায় বিভিন্ন সমস্যা ও আগামীতে তাদের প্রত্যাশাগুলো কী তা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন কার্য পরিচালনার ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হলে তা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার