- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» অসুস্থ যুবদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন
প্রকাশিত: ০৭. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্প্রতি ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলী আহমদ আলমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তা নজরে আসে তারেক রহমানের। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি এ যুবদল নেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।
চিকিৎসার সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ। তিনি ইতোমধ্যেই একটি মেডিকেল বোর্ড গঠন করে আলী আহমদ আলমকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
মেডিকেল বোর্ডে ছিলেন- মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রফেসর ড. হেজবুল্লাহ জিবন, হৃদরোগ বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুকলাছুর রহমান, স্নায়ুবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফা হোসেন, মানসিক রোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ রিয়াদ, সহকারী পরিচালক (প্রশাসন) ড. মো. বদরুল আমিন।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের প্রতি নিবেদিত একজন নেতার পাশে এভাবে দাঁড়িয়ে তারেক রহমান আবারও প্রমাণ করেছেন তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেন না, দুঃসময়ে নেতাকর্মীদের ভরসা ও আশ্রয় হয়ে দাঁড়ান। তার এ মানবিক উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর। আলী আহমদ আলমের মতো নিবেদিতপ্রাণ নেতার চিকিৎসার দায়িত্ব নেওয়ায় আমরা তারেক রহমানের কাছে কৃতজ্ঞ। তিনি দেশের বাইরে থেকেও নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন, যা আমাদের শক্তি জোগায়। “তারেক রহমান প্রমাণ করেছেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। এখানে নেতাকর্মীরা দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ায়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা লিটন, আনোয়ার হোসেন রাজু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, কোতোয়ালি থানার দপ্তরের দায়িত্ব প্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকারিয়া হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর