- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেট উইমেন চেম্বারের সভাপতি শম্পা, পরিচালক সামা
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন লুবানা ইয়াছমিন শম্পা। প্রায় এক দশক পর আয়োজিত নির্বাচনে তিনি সভাপতি পদে জয়ী হন। রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট পিটিআই মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭৪ জন ভোটার এতে অংশগ্রহণ করেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় গণনা শুরু হয় এবং পরে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। লুবানা ইয়াছমিন শম্পা ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিয়া আক্তার পেয়েছেন ১০৯ ভোট, যা শম্পার চেয়ে ২৭ ভোট কম।
অন্যদিকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন প্রার্থী। এদের মধ্যে সর্বাধিক ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী। এছাড়া ১৮৭ ভোট পেয়ে জাকিরা ফাতেমা লিমি চৌধুরী, ১৬৯ ভোট পেয়ে সুমাইয়া সুলতানা চৌধুরী, ১৫১ ভোট পেয়ে রেহানা আফরোজ খান, ১৪৬ ভোট পেয়ে রেহানা ফারুক শিরিন, ১৪৪ ভোট পেয়ে আসমাউল হাসনা খান, ১৪১ ভোট পেয়ে গাজী জিনাত আফজা, ১৪০ ভোট পেয়ে শাহানা আক্তার এবং ১৩৮ ভোট পেয়ে তাহমিনা হাসান চৌধুরী পরিচালক নির্বাচিত হন।
নির্বাচনে ১১ সদস্যের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলেয়া ফেরদৌসি তুলি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত সিলেট উইমেন চেম্বারের ইতিহাসে দীর্ঘ বিরতির পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার