- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান
- সিলেট টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- মুক্তাদীরের ইশতেহার ঘোষণাপত্র-সিলেটের মানুষের স্বপ্ন পূরণের দলিল’
- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
» গোয়াইনঘাট সীমান্তে ৪ দিনে ৭ কোটির চোরাচালান পণ্য জব্দ
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার
গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে গত ২১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ধারাবাহিক অভিযানে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) প্রায় ৭ কোটি ২২ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য, অস্ত্র ও মাদক জব্দ করেছে । তবে এসব অভিযানে কোনো চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি, যা স্থানীয়দের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।
আজ সোমবার ৮ সেপ্টেম্বর ভোরে সীমান্তের তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও বাংলাবাজার এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, পিয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, ফেসওয়াশ, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার এবং অবৈধ বালুবাহী ট্রলি জব্দ করে বিজিবি। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা।
৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজকের অভিযানে বড় চোরাচালানি চক্রের একটি চালান ধ্বংস করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এর আগে ২১ ও ২৪ আগস্ট এবং ৪ সেপ্টেম্বরের অভিযানে মেহেদী, সুপারি, গরু, পিকআপ, ভারতীয় জিরা, শাড়ি, এয়ার গানসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। সব মিলিয়ে চারটি অভিযানে প্রায় ৭ কোটি ২২ লাখ টাকার চোরাচালানি মাল জব্দ করা হয়।
তবে প্রশ্ন উঠছে এত অভিযান, অথচ একজনও চোরাকারবারী গ্রেপ্তার হয়নি কেন? স্থানীয়রা বলছেন, কিছু ক্ষেত্রে অভিযান সম্পর্কে আগাম তথ্য পাচার হওয়ায় চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এর পেছনে সীমান্ত এলাকার কিছু অসাধু ব্যক্তির হাত থাকতে পারে বলেও সন্দেহ করছেন তারা।
সীমান্তে চোরাচালান রোধে শুধু মালামাল জব্দ নয়, মূল হোতাদের গ্রেপ্তারও জরুরি, এমন দাবি জানাচ্ছেন সচেতন মহল।
সর্বশেষ খবর
- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
