- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» ২৮ সেপ্টেম্বর থেকে ইসির সংলাপ শুরু
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংলাপ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ সংলাপ শুরু হবে। প্রথম ধাপে অংশ নেবেন শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, ‘আমরা ইতোমধ্যে ২৮ সেপ্টেম্বর তারিখে সংলাপ শুরুর জন্য প্রস্তাব দিয়েছি। কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে অংশগ্রহণকারীদের কাছে চিঠি যাবে।’
ইসির রোডম্যাপ অনুযায়ী, রাজনৈতিক দল, শিক্ষাবিদ, নারী সমাজ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে এক থেকে দেড় মাসব্যাপী ধারাবাহিক সংলাপ আয়োজন করা হবে। এ ছাড়া নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া চলায় অক্টোবর মাস থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।
সূত্র জানায়, সংলাপে যাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের তালিকা তৈরি হচ্ছে। আলোচনার অন্তত ৭ থেকে ১০ দিন আগে চিঠি পাঠিয়ে জানানো হবে প্রতিনিধি সংখ্যা ও লিখিত মতামতের বিষয়টি। পূজা ও সাপ্তাহিক ছুটি বিবেচনায় অক্টোবরজুড়ে দলীয় সংলাপ চলতে পারে।
এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান কমিশনের এটিই হবে প্রথম সংলাপ আয়োজন। আলোচনায় ভোটব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পোস্টাল ব্যালটসহ নানা নির্বাচনী সংস্কার প্রস্তাব স্থান পাবে বলে জানা গেছে।
ইতোমধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ বলেছেন, ‘রোডম্যাপে নির্ধারিত সময় অনুযায়ী এ মাসের শেষ দিকেই সংলাপ শুরু হবে। হয়তো দু-এক দিন এদিক-ওদিক হতে পারে, তবে সময়সূচি মেনেই এগোনো হবে।’
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
