- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» হকারদের সড়ক ছাড়তেই হবে, কঠোর বার্তা সিলেট জেলা প্রশাসকের
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, রাস্তায় হকার বসার কোন সুযোগ নেই। রাস্তা দখল করে, যানজট তৈরি করে ব্যবসা করার কোন সুযোগ আইনত নেই। এটা এই শহরের একটা বড় সমস্যা।
হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি।
মঙ্গলবার দুপুরে হকারদের পুণবার্সনের জন্য নগরের লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।
এরআগেও হকারদের পুণর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ক এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এই জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, এই জায়গা না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোন সুযোগ নেই। এখানে না আসলেও রাস্তা ছাড়তে হবে।
তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এই কাজ কতদূর এগোলো। আমরা ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এই সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলবো। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘন্টা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এটা এই নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনভাবেই আমরা সড়কে হকার এলাউ করবো না।
হকারদের বিভিন্ন দাবি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এখানে আন্দোলন করার, দাবি জানানোর কোন সুযোগ নেই। এখানে যে তারা জায়গা পাচ্ছে সেটা তাদের জন্য বোনাস। এখানে তারা ব্যবসা করবে বিনা পয়সায়, কোন জামানত ছাড়া। তাই এখানে বিল্ডিং করে দিতে হবে, এটা-ওটা করে দিবে- হকারদের এরকম কোন দাবি জানানোর সুযোগ নেই।
তিনি বলেন, তারপরও তারা যাতে বেকার না হয়ে যায় তাই আমরা এ বিকল্প ব্যবস্থা করছি। আমরা চেষ্টা করতেছি এখানে যাতে মানুষজন আসে, ক্রেতারা আসা সেই ব্যবস্থা করে দিতে, তাই এখানে একটা রাস্তার জায়গায় তিনটা আস্তা করে দিচ্ছি।
পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার