- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেটে ব্যটারি রিকশায় অবৈধভাবে চার্জ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। চলমান এ অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় অটোরিকশার চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটার খুলে নেওয়া হয়।
সিলেট মগানগর পুলিশ কমিশনার জানান, বিদ্যুৎ বিভাগের দেওয়া তালিকা অনুযায়ী ৩৮টি চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছে। এর বাইরেও যদি কোথাও সংযোগ থাকে, সেগুলোও বিচ্ছিন্ন করা হবে। সিলেটকে নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে যা যা করা প্রয়োজন সব করা হবে।
প্রশাসনের সূত্র জানায়, সিলেটে দীর্ঘদিন ধরে নিবন্ধনবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়তে থাকায় যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি বেড়ে যায়। এ অবস্থায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার্জিং পয়েন্ট শনাক্ত করে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ধাপে ধাপে পুরো নগর জুড়ে অভিযান পরিচালনা করা হবে এবং নিয়ম ভেঙে অবৈধভাবে যান চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর নিরাপদ যাতায়াত ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, নগরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযানও চলছে। বুধবার অভিযানের তৃতীয় দিনে প্রথম পালে ৪৫টি যান আটক করা হয়। এর মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ৩২টি, সিএনজি অটোরিকশা ২টি, মোটরসাইকেল ১০টি এবং একটি পিকআপ রয়েছে। একই দিনে বিভিন্ন আইন অমান্যের দায়ে ১২টি মামলা দায়ের করা হয়। সোমবার অভিযানের প্রথম দিনে ৮৭টি যান আটক ও ১৭টি মামলা দায়ের করা হয় এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে আটক হয় ১০৫টি যান ও মামলা হয় ৩২টি।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার