- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেটের জেলা প্রশাসকের সাথে পাথর ব্যবসায়ী সমবায় সমিতির মতবিনিময়
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ ধূপাগোল নেতৃবৃন্দের এক মত বিনিময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্েেমলন কক্ষে অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ধূপাগোল এলাকার শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় ব্যবসায়ীরা উল্লেখ করেন,চার মাসের অধিক কাল ধরে – স্টোন ক্রাশার সমূহ বন্ধ থাকায় এর সাথে যুগযুগ ধরে জীবীকা নির্বাহকারি হাজারো শ্রমিক ব্যবসায়ী মারাত্মক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। কর্মহীন শ্রমিক পরিবার মারাত্মক খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে রাতে সংশ্লিষ্ট এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে। এ সুযোগে ব্যাপক হারে চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে। ইতোমধ্যে ধূপাগোল এলাকার বেশ কয়েকটি পাথর ভাঙ্গা মিলের মিশিনারী যন্ত্র, বৈদ্যুতিক সামগ্রি চোরের নিয়ে গেছে। এতে কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে। ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, – সরকারী নির্দেশনা মেনে ইতোমধ্যে নিজ উদ্যোগে ধূপাগোলের সমুদয় লোকাল পাথর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পুনঃস্থাপনের জন্য স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তীতে সরকার অনুমোদিত পাথর বিপননের ব্যাপারে তারা জেলাপ্রশাসকের নিকট অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যবসায়ীরা মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়ে সেগুলো চালুর অনুমতি প্রদানের দাবী জানান। ব্যবসায়ীদের দাবীর প্রতি সহানুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক সরকারী সকল বিধিবিধান মেনে ব্যবসায়ীদের কর্মসংস্থান চালুর আশ্বাস প্রদান করেন।মত বিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, বুলবুল মিয়া, সোহেল আহমদ, আবুল কালাম আজাদ আল মামুন, সাহেদ আহমদ, রাজন আহমদ রাজু, বাহারুল ইসলাম শাহজামাল, হাবিব আহমদ,মাসুক আহমদ, ফরহাদ হোসেন, শাহিন আহমদ আমিনুল ইসলাম বাবু, আতাউর রহমান,সুজন মিয়া, মুসারফ, রনি দত্ত, সুমন বৈশ্য, লিটন দাস, মুসা মিয়া, তোহিন আহমদ, জিয়া আহমদ, লোকমান মিয়া প্রমুখ।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর