- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» বিএনপির ভাবমূর্তি নষ্টে কয়েকটি দল সক্রিয় : কয়েস লোদী
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: কয়েকটি রাজনৈতিক দল বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এমনটি করছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ৩৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, একটি বিশাল রাজনৈতিক দল বিএনপি, যা সমুদ্রের মতো বৃহৎ সংগঠন। সেখানে ছোটখাটো ভুল-ত্রুটি থাকতে পারে। তবে দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছেন। তিনি সারা দেশে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন এবং এ ক্ষেত্রে সিনিয়র-জুনিয়র কাউকে ছাড় দেননি।
তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনীতিক বিএনপির ওপর চাঁদাবাজির অভিযোগ চাপিয়ে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটি চাঁদাবাজ-সন্ত্রাস-বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
লোদী বলেন, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। তবে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। মাদক, চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীর জড়িত হওয়া যাবে না।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে এ দেশের মানুষ ভোট দিতে পারেনি। তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন চালিয়েছেন। অথচ আজ অনেকেই ভুল করে ভাবছে যে, তারা একা একাই সফল হয়েছে।
৩৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহমদ পংকীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শুয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সদস্য সচিব, খোরশেদ আহমেদ খুশু, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মেহদি হাসান মেহদি, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, কার্যনির্বাহী সদস্য মুহিব আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি প্রমুখ। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর