- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» যানবাহন ভাঙচুর মামলায় সিলেটে বাসদ নেতা জাফর ও প্রণব গ্রেপ্তার
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেটে যানবাহন ভাঙচুর ঘটনায় দুই মামলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় তাদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২২ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে চলছে মহানগর পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে প্রতিদিনই আটক করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ, চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাই মালিক-শ্রমিকরা। ওই বিক্ষোভ মিছিল থেকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ভাঙচুর করা হয়। এ ঘটনায় করা মামলায় আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার এই দুই নেতা গ্রেপ্তারের আগে দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে সমাবেশে ছিলেন। এবং গ্রেপ্তার করা একজনের দাবি যেদিনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন তিনি ঢাকায় একটি কনফারেন্সে ছিলেন।
এ ব্যাপারে বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, ‘সম্পূর্ণ ভুয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সেদিন কমরেড আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে অংশ নিচ্ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।’
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে বন্দরবাজার ও মেন্দিবাগ এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করা ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার