- হেলিকপ্টারে সিলেটের নির্বাচনী জনসভায় আসবেন জামায়াতের আমির
- কোনো অপপ্রচারই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : অ্যাড. এমরান চৌধুরী
- বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি পাথর কোয়ারি খুলে দেয়া হবে: কোম্পানীগঞ্জে পথসভা-আরিফুল হক
- গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- শিবগঞ্জ ও সোনারপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- ধানের শীষের পক্ষে মুক্তাদিরকে সাথে নিয়ে নগরীতে ব্যবসায়ীদের প্রচারণা ও গণসংযোগ
- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
» জৈন্তাপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণের জন্য ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তির সনদ। এটি কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন, ভোটাধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা নিয়ে জনগণের দোরগোড়ায় এই কর্মসূচি পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণই এ দেশের মালিক, তাই জনগণকে সঙ্গে নিয়েই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।”
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে প্রদান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া, যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বখত শুয়েব, উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন তারামিয়া, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সহসভাপতি মাহমুদ হোসেন, মহানগর যুবদলের সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক অঞ্জল দাস, মহানগর কৃষক দলের সহসভাপতি মাহমুদ হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমদ আলী, যুবদল নেতা ফরহাদুজ্জামান ফাহাদ, মঈনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান ছাব্বির, সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রায়হানুল বারী জিসান, ছাত্রদল নেতা ফারুক আহমদ, মোহাম্মদ কিবরিয়া, নোমান আহমদ, সালমান আহমদ, ইকরাম আহমদ, আকিব, সিরাজুল বারী নিশান, আশরাফুল ইসলাম, রাফি আহমদ, মিনহাজ পাবেল, লায়েক আহমদ প্রমুখ। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- হেলিকপ্টারে সিলেটের নির্বাচনী জনসভায় আসবেন জামায়াতের আমির
- কোনো অপপ্রচারই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : অ্যাড. এমরান চৌধুরী
- বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি পাথর কোয়ারি খুলে দেয়া হবে: কোম্পানীগঞ্জে পথসভা-আরিফুল হক
- গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- শিবগঞ্জ ও সোনারপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর