- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে
- বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির
- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
» বিগত ১৫ বছরে জকিগঞ্জ-কানাইঘাট ৫০ বছর উন্নয়নে পিছিয়েছে-পাপলু
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-০৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, বিগত ১৫ বছর জকিগঞ্জ-কানাইঘাটে বাস্তবিক অর্থে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। এই সময়কালে ৫০ বছর পিছিয়ে পড়েছে সীমান্তবর্তী এ জনপদ। দেশ স্বাধীনের পর থেকে সিলেটের সবচেয়ে দূরবর্তী এ অঞ্চল বারবার উন্নয়ন বঞ্চিত হয়েছে। প্রকৃত নেতৃত্বের অভাব বারবার অনুভব করেছে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হলে বিগত দিনের বঞ্চনার সকল পাওনা আদায় করে নেওয়া হবে। তাই সাধারণ মানুষকে ধানের শীষের পক্ষে গনজাগরণ তুলতে হবে। সোনাসার-মুন্সীবাজার রাস্তায় বেহাল দশা দেখলেই বিগত দিনে কি উন্নয়ন হয়েছে তার বাস্তব চিত্র ফুটে উঠেছে। অথচ এই এলাকায় সাবেক এক এমপির বাড়ি। তিনি অচিরেই এই রাস্তার উন্নয়ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বসবেন বলে জানান।
বিএনপি নেতা পাপলু আজ সোমবার বাদ যোহর জকিগঞ্জের জামেয়া ইসলামীয়া মুন্সিবাজার কওমি মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়কালে এসব কথা বলেন।
এসময় মাদ্রাসার নায়েবে মুহতামিন মাওলানা আব্দুল হান্নান, মুফতি মাওলানা মাহমুদ হোসাইন, মাওলানা আসাদ উদ্দিন, জেলা বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
কুশল বিনিময় শেষে তিনি উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ মাওলানা আব্দুল গফফার শায়খে মামরখানি (র.) ও আল্লামা মুকাদ্দছ আলী (র.) এর কবর জিয়ারত করেন।
সর্বশেষ খবর
- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর