- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে
- বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির
- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
» সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এড. এমরান চৌধুরী
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। এ ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি বিশ্বাস করে—ধর্ম যার যার, উৎসব সবার। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দুর্ভাগ্যজনকভাবে অতীতের নানা সময়ে তাদের উপর নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। বিএনপি সব সময় এ ধরনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকারে বিশ্বাস করেছে। আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও স্পষ্টভাবে ঘোষণা করেছেন—বাংলাদেশ হবে সবার জন্য সমান অধিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই পূজা-উৎসব আনন্দমুখর হোক, নিরাপদ হোক। এদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতা, বৈষম্য বা বিভাজনের স্থান নেই। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি করে এসেছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর ছুবুর, সিলেট জেলা বিএনপির স্থানীয় বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক আব্দুল করিম তাজুল, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক:নাজমুল হোসেন, বিয়ানীবাজর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক দউলওয়ার হোসেন সুভাষ, ফয়সল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, জুবের আহমদ, জিয়াউল হক, তানভির আহমদ, আব্দুল গনি, সৈয়দ তারেক প্রমুখ।
সর্বশেষ খবর
- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর