- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান
- বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার
- সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
- কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল
» শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রচেষ্টায় ভালো ফলাফল করে স্কলার্সহোম মেজরটিলা কলেজ -অধ্যক্ষ মো.ফয়জুল হক
প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার
ডেস্ক নিউজ ::: স্কলার্সহোম মেজরটিলা কলেজ থেকে এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ পাওয়ার মধ্যদিয়ে তোমাদের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মুখ উজ্জ্বল করতে আরও বড় দায়িত্ব তোমাদের উপর পড়লো। নিয়মিত অধ্যয়ন ও অধ্যবসায়ের মধ্যদিয়ে আশা করি তোমরা তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে। তিনি উল্লেখ করে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের প্রচেষ্টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ভালো ফলাফল নিশ্চিত করেছে।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে শ্রেণিশিক্ষকদের পক্ষ হতে বক্তব্য রাখেন প্রভাষক মাসুম আহমেদ ও প্রভাষক মুহিয়ারা বেগম। সংবর্ধিত শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুজ জাহির ও জনাব সাব্বির হাসান।
তারা কলেজের শৃঙ্খলা ও ভালো ফলাফলের জন্য বর্তমান অধ্যক্ষ সহ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে বলেন, সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে স্কলার্সহোম মেজরটিলা কলেজ দিন দিন আরও উন্নতি করবে। সংবর্ধনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুবর্ণ গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ১০ম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে জিপি এ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে সম্মিলিত ফটোসেশানের মধ্যদিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়। বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
