- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» সিলেট মহানগর জামায়াতের ষাম্মাসিক শুরা বৈঠক
প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার
ডেস্ক নিউজ ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পর জুলাই সনদ বাস্তবায়নে যখন জাতি আশার আলো দেখার কথা, সেখানে নানা অনিশ্চয়তায় জাতি মর্মাহত। একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সুফল জাতির দোরগোড়ায় পৌছে দিতে হবে। তাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ হতে হবে। জনগণের অধিকার পুরো মাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, দুর্নীতি-দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ এই লড়াই-সংগ্রামে জনতার বিজয় অর্জিত হবেই ইনশাআল্লাহ্।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত। নির্বাচনকে প্রাধান্য দিতে গিয়ে সংস্কার ও বিচার প্রক্রিয়াকে সাইডলাইনে ফেলে রাখা জাতি মেনে নেবেনা। আমরাও জাতীয় নির্বাচন চাই। কিন্তু গণহত্যার বিচার ও সংস্কার বাদ দিয়ে নয়। জুলাই সনদের নামে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই।
তিনি বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের ষাম্মাসিক শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৈঠকে তিনি, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪ টার সময় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিলকে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ। সম্মেলনে সিলেট মহানগর জামায়াতের শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জামায়াত ঘোষিত ৭ দফা দাবী বাস্তবায়নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে শুরা সদস্যবৃন্দকে কাজ করতে হবে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর