- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে
- বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির
- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
» সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলাভবন হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। ৮৪ ব্যাচের শিক্ষার্থী সুপর্ণ দে এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রবীণ শিক্ষক প্রফেসর আব্দুল বাকি চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর হৃষিকেশ ঘোষ, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, প্রফেসর নিরঞ্জন পাল, প্রফেসর তপন ধর, কলেজ অধ্যক্ষ গোলাম আহমদ খান কবির। এছাড়াও অনুষ্ঠানে ৮৪ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। “তারুণ্যের দীপ্ত মেঠো পথে চলো আবার হাটি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে একসাথে হওয়ার এই আয়োজন সবাইকে স্মৃতিচারণায় ফিরিয়ে নিয়েছে। ছাত্রজীবনের বন্ধনই জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। এই বন্ধুত্ব, পারস্পরিক সহমর্মিতা ও সম্পর্কের উষ্ণতা সারাজীবন ধরে রাখতে হবে।
বক্তারা আরও বলেন, মুরারিচাঁদ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জীবনের আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা এই পুনর্মিলনী অনুষ্ঠান আগামীতেও আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর