- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসির প্রতি এনসিপির আহ্বান
প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক :::: প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করার দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এসময় তারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানিয়েছে।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে সিইসি’র সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধিদল। পরে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ‘ভোটাধিকার নিয়ে আমাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা যোগাযোগ করছেন। প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করছেন তাদের ভোটাধিকার নিশ্চয়তা নিয়ে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে কিন্তু নির্বাচন কমিশন থেকে কোন আপডেট মিলছে না। কিছু রাজনৈতিক দলের কিছু নেতা বলেছেন যারা প্রবাসীরা আছে তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে।’
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেন প্রতি সপ্তাহ অন্তর অন্তর অনলাইন ব্রিফিং করেন। যে অনলাইন ব্রিফিংয়ের মাধ্যমে প্রবাসীরা আপডেট জানতে পারবেন। আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে যারা ভোট দিতে চায় । তারা একটাও আপডেট পান না। আমাদের যে প্রবাসী ভোটাররা আছেন তাদের মধ্যে অনেকে এনআইডি নাই। তারা ভোটার হিসেবে নিবন্ধিত না। তাদের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বলছে ১৪টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে। কিন্তু যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে, সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে তারা জানেন না কীভাবে এটা করবেন। এজন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান। যাতে করে প্রবাসীরা ভোটাধিকার নিশ্চিত করতে পারেন।
এসময় নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে এনসিপির নেতা বলেন, আমরা প্রতীক হিসেবে শাপলা চেয়েছি এটার আমাদের লিগ্যাল আর্গুমেন্ট। আমরা মনে করি এটা আমরা পাওয়ার যোগ্য। আমাদের রেজিস্ট্রেশনের জন্য যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমরা এখানে দিয়েছি যা ৪৩ হাজার পাতা। তবে কিছু জায়গায় ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় উনারা উল্লেখ করেছে যেই জায়গাগুলো আমরা ঠিক করে তাদের কাছে আবার জমা দেবো। আমাদের ডেডলাইন ৩ আগস্ট তার আগেই আমরা এটা জমা দিব।
এসময় আরও উপস্থিত ছিলেন-এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কোঅর্ডিনেটর তারিক আদনান মুন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
