- হেলিকপ্টারে সিলেটের নির্বাচনী জনসভায় আসবেন জামায়াতের আমির
- কোনো অপপ্রচারই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : অ্যাড. এমরান চৌধুরী
- বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি পাথর কোয়ারি খুলে দেয়া হবে: কোম্পানীগঞ্জে পথসভা-আরিফুল হক
- গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- শিবগঞ্জ ও সোনারপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- ধানের শীষের পক্ষে মুক্তাদিরকে সাথে নিয়ে নগরীতে ব্যবসায়ীদের প্রচারণা ও গণসংযোগ
- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
» সিলেট মহানগর জামায়াতের রুকন সম্মেলন
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৫ | শুক্রবার
সিলেট বিএম ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐতিহাসিক ও রক্তস্নাত অর্জন। জুলাই যোদ্ধারা জাতির গর্বিত সন্তান। তাদের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই সনদের আইনী ভিত্তির জন্য জুলাই যোদ্ধাদের আন্দোলন ও আবার আহত হওয়ার ঘটনায় জাতি লজ্জিত। অবিলম্বে জুলাই যোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা প্রদানসহ জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে। জামায়াত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গিকারাবদ্ধ। তাই জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবী জানিয়ে আসছে। এসব দাবি পূরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত। এজন্য নির্বাচনী লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। ফ্যাসিবাদী সরকারের নির্বাচনী সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। কিছু সংস্কার ও একটা সনদ তৈরী করে আইনী ভিত্তি দিতে পরবর্তী সরকারের অপেক্ষার জন্য জুলাই আন্দোলনে ছাত্র-জনতা জীবন দেয়নি। এর বাস্তবতা অন্তর্বর্তী সরকার ও দেশের বৃহৎ রাজনৈতিক দলকে উপলব্দি করতে হবে। অন্যথায় আবারো জাতির ঘাড়ে ফ্যাসিবাদ চেপে বসার আশঙ্কা থেকেই যাবে।
তিনি শুক্রবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে মহানগর কর্মপরিষদের সকল নেতৃবৃন্দ এবং মহানগর আওতাধিন সকল রুকনগণ অংশ নেন।
রুকন সমাবেশে নেতৃবৃন্দ বলেন- আগামী নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হলে রুকনদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বর্তমানে দেশের প্রতিটি জনপদে জামায়াতের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা কয়েকগুণ বৃৃদ্ধি পেয়েছে। বুদ্ধি ভিত্তিক কর্মপন্থা অবলম্বনের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
সর্বশেষ খবর
- হেলিকপ্টারে সিলেটের নির্বাচনী জনসভায় আসবেন জামায়াতের আমির
- কোনো অপপ্রচারই সিলেট-৬ আসনে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না : অ্যাড. এমরান চৌধুরী
- বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি পাথর কোয়ারি খুলে দেয়া হবে: কোম্পানীগঞ্জে পথসভা-আরিফুল হক
- গোয়াইনঘাটে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- শিবগঞ্জ ও সোনারপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর