- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» যুক্তরাষ্ট্রের মিশিগানে খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: বাংলাদেশে আর কোনোদিন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর-সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রবাসীদের কল্যাণে পরিকল্পনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারেক রহমানের ৩১ দফার আলোকে দেশের সব রাজনৈতিক দল এখন নীতিগতভাবে একমত যে ভবিষ্যতের নির্বাচনগুলো নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। একইসঙ্গে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এই বিষয়েও সর্বসম্মতি গড়ে উঠেছে। এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি যুগান্তকারী উদ্যোগ।
গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের গেইট অব কলম্বাস হলে মিশিগান বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রবাসীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সায়হান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াসিকুজ্জামান রনি।
খন্দকার মুক্তাদির আরও বলেন, বিগত সরকার দীর্ঘ ১৭ বছর সিলেটকে রাজনৈতিকভাবে অবিভাবকহীন রেখে দিয়েছে। ফলে সিলেটবাসী আজ নানা সমস্যায় জর্জরিত। তিনি বলেন, সিলেটে কোনো শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি, শহরে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে, ওসমানী বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নয় এবং পর্যটন খাতেও পরিকল্পনার অভাবে সিলেট পিছিয়ে রয়েছে।
তিনি প্রবাসীদের সিলেটে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে প্রবাসীদের বিনিয়োগ সংক্রান্ত বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করবে এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে প্রবাসীদের সাথে সম্পর্ক জোরদার করবে।
প্রবাসীদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনাদের আন্তরিকতা আমার অনুপ্রেরণা। আগামী নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
ছবি ক্যাপশন
যুক্তরাষ্ট্রের মিশিগান বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর-সদর) আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর