- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» গোয়াইনঘাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গণ সমাবেশ: গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণের আহ্বান: হাকিম চৌধুরীর
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল আজও জনগণের মুক্তির একমাত্র আশ্রয়স্থল। বিএনপি শুরু থেকেই ধর্মীয় সম্প্রীতি, দেশপ্রেম ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষা করা শুধু একটি দল বা গোষ্ঠীর দায়িত্ব নয়, এটি দেশের সকল শ্রেণি ও সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। তাই দেশের সকল ধর্ম, বর্ণ ও জাতিকে একত্রিত করে বিএনপি দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপির নেতৃত্বে সকলের সম্মিলিত চেষ্টায় আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও র্যালী শেষে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই শ্রমজীবী মানুষের ভাগ্য বদলাবে, তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবসম্মত ও জনকল্যাণমূলক কর্মসূচি, যা বাস্তবায়নের মাধ্যমে দেশে আবারো আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি একজন সৈনিক হয়ে থাকতে চান এবং সিলেট-৪ আসনের জনগণের পাশে থেকে বিএনপির পতাকা উঁচিয়ে রাখতে চান।
সমাবেশে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহারসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন গোয়াইনঘাট উপজেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুন নুর।
গণ সমাবেশ পূর্ব উপস্থিত দলীয় কয়েক সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে র্যালী ও লিফলেট বিতরণ করেন আব্দুল হাকিম চৌধুরী।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর