- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে রোটারিয়ানরা: প্রফেসর আকমল হোসেন
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট মুরারীচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন বলেছেন, রোটারি ক্লাব শুধু সমাজসেবা সংগঠন নয়; এটি একটি মানবিক প্রতিষ্ঠান। রোটারিয়ানরা সমাজে আলো ছড়িয়ে দেন, যেভাবে এক প্রদীপ অন্ধকার দূর করে। অর্থনৈতিক কমিউনিটি ডেভেলপমেন্ট মানে শুধু কর্মসংস্থান নয়, এটি মানবসম্পদ উন্নয়ন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা গঠনের প্রক্রিয়া। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো শিক্ষা, দক্ষতা ও স্বনির্ভরতা। রোটারির প্রকল্পগুলো, যেমন চক্ষু শিবির, নারীদের উদ্যোক্তা সহায়তা, এবং স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম, এগুলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখছে। রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায় মানুষদের স্বাবলম্বি করতে রাতদিন তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। যার ফলে অনেক অসহায় পরিবার আজ স্বাবলম্বি হয়েছেন। আমি আশা ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ সকল সদস্যদের মাধ্যমে আগামীতেও এই ক্লাবের কার্যক্রম আরো বেগবান হবে।
তিনি শনিবার (২৫ অক্টোবর) রাতে নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর সপ্তাহিক সভা এবং “কমিউনিটি ইকোনমিক ডেভেলপমেন্ট” মাস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনায় বক্তব্য রাখেন রিপসা টিমের এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি মো. সিদ্দিকুর রহমান, স্পেশাল এইড রোটা. জাকির আহমেদ চৌধুরী, কো-কোডিনেটর-এডমিন রোটা. মোহাম্মদ মনজুর আল বাসেত, রোটারি ক্লাব অব জালালাবাদের পাস্ট প্রেসিডেন্ট রোটা. মুজাক্কির হোসেন কামালি, রোটারি ক্লাব অব সিলেট মিডডাউনের প্রেসিডেন্ট রোটা. সেলিনা আক্তার চৌধুরী, সুনামগঞ্জ সমিতির ট্রেজারার মস্তাফিজুর রহমান, সুলতান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটা. মনসুর আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের নবাগত সদস্য রোটা. নিশি কান্ত দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটা. পিপি মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথিকে দিয়ে ফুল বরণ করেন রোটা. পিপি বদরুল হোসেন এড.। ওয়ার্ল্ড পোলিও ডে অনুষ্ঠানের উপর মুল্যায়ন মুলক আলোচনায় অংশ নেন রোটা. পিপি মো. তৈয়বুর রহমান, ক্লাবের বর্তমান প্রজেক্ট (চক্ষু শিবির) এর কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন রোটা. পিপি এম এ রহিম।
ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটা. পিপি সাব্বির আহমেদ। সেক্রেটারি ইনাউন্সমেন্ট প্রদান করেন ক্লাব সেক্রেটারি শিশির সরকার। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন রোটা. পিপি রুহুল আলম খান এবং রোটা. জুবায়ের আহমেদ। অনুষ্ঠানে যারা সময়মতো উপস্থিত হন তাদের মধ্য থেকে তিনজন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর