- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, বিএনপির প্রকাশিত মনোনয়ন তালিকায় আমার নাম রয়েছে। বিএনপি একটি বড় দল। এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছেন। আমার নির্বাচনী এলাকায় বিএনপির অনেক সিনিয়র পরিশিলীত নেতা, সহযোদ্ধা রয়েছেন। সবাইকে অনুরোধ করব, দেশের এই সংকটকালে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৬ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন। আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন নিয়ে দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্র চলছে।
বিএনপিকে মেলাইন বা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশকে ব্যর্থ করার জন্য দেশ ও দেশের বাইরে অনেক ষড়যন্ত্র চলছে। আমাদের ১৭ বছরের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মনোনয়নকে কেন্দ্র করে উৎসাহী হয়ে কেউ আনন্দ মিছিল করবেন না। আবেগ, উচ্ছ্বাস প্রকাশ করবেন না। মিষ্টি বিতরণ করবেন না। এটা বিএনপির অভ্যন্তরীণ বিষয়। ধানের শীষ আমাদের একার নয়, এ ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের ধানের শীষ, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ, এ ধানের শীষ শত সহস্র শহীদের আত্মত্যাগের, স্মৃতির ও স্বপ্নের, এ ধানের শীষ কোটি কোটি জনতার। তাই ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।
তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মোকামবাজারে তাতক্ষণিক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাষ্টার, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, জুয়েল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর