- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন ও উৎসবমুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।
তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নিবে তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সঙ্গে কাজ করলে কোনও সমস্যা হবে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবার্চনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা আমরা নেব।
পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায় অভিযোগ করে উপদেষ্টা বলেন, সত্যি ঘটনাটা আপনারা তুলে ধরে যদি বলেন তারা মিথ্যা বলতেছে তবে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়, যেটা আপনারা (সাংবাদিকরা) করতেছেন এবং ভবিষ্যতেও করবেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।
মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, সমাজে এগুলোর বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
