- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
- ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়
- হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে
- বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির
- সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত
- ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র্যাব
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত
প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: উৎসবমুখর পরিবেশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান ২০২৫। বৃহস্পতিবার (৬ নভেম্বর) আলোচনা পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান- এই দুই পর্বে সাজানো হয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন।
অনুষ্ঠানের প্রথম পর্ব পরিচালনা করেন প্রভাষক মুহিয়ারা বেগম ও প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব। শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. ফয়জুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি বলেন, “নিজেকে জানো, নিজের সম্ভাবনাকে জাগ্রত করো- তরুণদের এগিয়ে যাওয়ার এটাই প্রধান পথ। বিশ্বায়নের পৃথিবীতে তোমরাই হবে আগামী বিশ্বের যথোপযুক্ত নাগরিক।”
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদরি, সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল বারী জামালী, টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাইমারি সেকশনের উপাধ্যক্ষ নাহিদা খান, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল পাঠানটুলার উপাধ্যক্ষ জেবুন নেছা জীবন।
অতিথিদের উত্তরীয় পরিয়ে ও শুভেচ্ছা স্মারক প্রদান করে বরণ করে নেন অত্র কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ই একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয়। সেভাবেই যেন স্কলার্সহোমিয়ানরা যাতে এগিয়ে যায়। এই যাত্রায় স্কলার্সহোম পরিবার সর্বদা তাদের পাশে থাকবে।”
স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজ শাখার একাডেমিক ইন-চার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হুসাইন। এসময় একাদশ ও দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি তুলে ধরেন। বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা দেন।
দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের একক ও দলীয় নৃত্য, গান, নাটিকা পরিবেশনায় পুরো মিলনায়তন হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উৎসবমুখর। দ্বিতীয় পর্ব পরিচালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পিয়াব্রত কৈরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন প্রভাষক রণজিৎ পুরকায়স্থ ও প্রভাষক জুই রাণী তালুকদার। সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিল বিএনসিসি প্লাটুন ও স্কাউটস সদস্যবৃন্দ।
সুপরিকল্পিত আয়োজন, নিষ্ঠাবান সমন্বয়, সুশৃঙ্খল উপস্থাপনা এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে স্কলার্সহোম মেজরটিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ হয়ে ওঠে স্মরণীয় ও সফল। পরে অধ্যক্ষ হক সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- ঈদ শুভেচ্ছার ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সারোয়ার রেজা
- বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল
- রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস
- জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড
- জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর