- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বাড়াতে সরকার ও শিক্ষক উভয়েরই দায়বদ্ধতা রয়েছে। শিক্ষকদের মর্যাদা রক্ষায় এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করতে বাশিসের ভূমিকা অনন্য। শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও নৈতিকতা রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ মেরুদণ্ডকে দৃঢ় রাখতে শিক্ষক সমাজকে আদর্শ, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক চেতনা জাগ্রত করাই আজকের সময়ের দাবি।
তিনি আরো বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এর শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো মানের শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। একজন শিক্ষই হাজারো শিক্ষার্থীকে সু-শিক্ষা দিয়ে তাদের উন্নত জীবন গড়ে দিতে পারেন। তিনি ঐক্য, শৃঙ্খলা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শনিবার (৮ নভেম্বর) সকালে নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা শাখার আহবায়ক ও শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহীম কায়সার, বাশিস সিলেট জেলার সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ এইচ এম ইসবাইল আহমদ, বাশিস সিলেট জেলার সাবেক সহ সভাপতি মো. আব্দুস শাকুর, বাশিস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা শাখার এডহক কমিটির সদস্য সচিব খালেদ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক অতিরিক্ত মহাসচিব ও কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো. ফজলুর রহমান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক মাওলানা মাসউদ আহমদ খাঁন। গীতা পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ওসমানীনগর উপজেলার সচিব রিপন সূত্র ধর। এছাড়াও সম্মেলনে সিলেট জেলা শিক্ষকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩ বছরের জন্য বাদাঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আহমদ আলীকে সভাপতি, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীকে সদস্য সচিব ও ছুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজ উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর