- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না-অ্যাটর্নি জেনারেল
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় এখন আর দিনের ভোট রাতে হবে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায়ের পর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
দেশের গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা একটি সহায়ক ব্যবস্থা মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে ফুল জাজমেন্ট আসবে। বাংলাদেশের মানুষ আজ থেকে নিজের ভোট নিজে দিতে পারবে। দিনের ভোট আর রাতে হবে না, এমনকি মৃত মানুষ এসে ভোটও দিয়ে যাবে না।
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক এবং এই সংশোধনীর পেছনে অসৎ উদ্দেশ্য ছিল।
হ্যাঁ-না ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন নির্ধারিত হবে কি না জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন, না। এ অবস্থাকে রিস্টোরড করা হয়েছে। পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়ছে। তত্ত্বাবধায়ক সরকার কোনো কোরান বা বাইবেল নয়। এই রায়ের মাধ্যমে কোরান বা বাইবেলিক হয়ে যাবে, এমন কিছুই হবে না। ২০ বছর পর যদি মানুষ মনে করে এই ব্যবস্থা পঁচে গেছে, গণতন্ত্র রক্ষায় এর থেকে ভালো কোনো নতুন ব্যবস্থা এসেছে, তখন পার্লামেন্ট সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
পূর্বের রায়কে আপিল বিভাগ কলঙ্কিত মনে করছে, এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সে রায় কলঙ্কিত বলেই বাতিল করা হয়েছে। এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক ও তার সহযোগীরা দণ্ডবিধি ২১৯ ধারায় অপরাধে অভিযুক্ত। মুখের রায়কে প্রাধান্য দেওয়া হয়েছিল। মুখ দিয়ে রায় বলে ফেললে সেটা রায় হয়না, রায় পরিবর্তনের জন্য আইনি পদ্ধতি রয়েছে।
তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংশোধনী, যে অংশটুকু বাতিল করা হয়েছে, সে বিষয়ে আপিল বিভাগে চ্যালেঞ্জ করা হয়নি।
রাজনৈতিক অবস্থার ওপর রায় নির্ভর করে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি এটা মনে করি না। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে যে নির্বাচন হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পর দেশ গণতন্ত্রের পথে হাঁটবে, কোনটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য, সেটা আপনারাই বিবেচনা করবেন। এটা কোনো গণতান্ত্রিক নয়, এটা হলো এক আইনি রায় বলে তিনি মন্তব্য করেন।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
