- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» পাথরের ভূস্বর্গে কৃষির নবযাত্রা গোয়াইনঘাটে সেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ-সুইচগেট নির্মাণের দাবী
প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৫ | বুধবার
গোয়াইনঘাট প্রতিনিধি :::: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাট। যার একদিকে পাথরের ভূস্বর্গ ও অপরদিকে পর্যটক নগরী হিসেবে পরিচিত জাফলং ও বিছানাকান্দি জনপ্রিয়, অন্যদিকে কৃষি সম্ভাবনার এক বিশাল ক্ষেত্র হিসেবে চিহ্নিত হচ্ছে। বিশেষ করে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল, ঠাকুরবাড়ি, পন্নগ্রাম, কাইস্তগ্রাম, হাতিরখাল ও জয়নগর গ্রামে প্রায় ২০০ একর জমি দীর্ঘদিন বর্ষা নির্ভর ধান চাষে সীমাবদ্ধ থাকলেও এবার ঘটছে ভিন্ন দৃশ্য।
পাথর কোয়ারি বন্ধ থাকায় স্থানীয় মানুষ এখন পুরোদমে কৃষিতে মনোনিবেশ করেছেন। এলাকায় উৎপাদিত সবজি ও কৃষিপণ্য স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি যাচ্ছে সিলেট শহর ও চট্টগ্রামের পাইকারি বাজারেও।
কিন্তু কৃষিকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। এর সমাধানে আখলুভাংগা নদীতে আব্দুল বশির, আকির উদ্দিন ও আলাউদ্দিনদের উদ্যোগে স্থানীয় কৃষকরা সম্প্রতি সেচ্ছাশ্রমে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করেছেন। তাদের দাবি, একমাত্র সুইচ গেইট স্থাপনই পারে পানি ধরে রেখে এই বিস্তীর্ণ কৃষিজমিকে পুরো বছর চাষের আওতায় আনতে।
আখলুভাংগা নদীতে সুইচ গেইট স্থাপনের দাবীতে সিলেটের বিএডিসি (সেচ) বিভাগের একটি লিখিত আবেদনও করেছেন কৃষকরা।
এ ব্যাপারে সিলেট বিএডিসি (সেচ) বিভাগের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান মৌখিকভাবে গেইট নির্মাণের যৌক্তিকতা স্বীকার করেছেন। ইতোমধ্যে বিষয়টি সরেজমিন পরিদর্শন করেছেন গোয়াইনঘাট সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী (সেচ) আব্দুল কুদ্দুস।
গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নটি পুরোপুরি কৃষি উপযোগী। আমরা অনেকগুলো প্রস্তাবনা পাঠিয়েছি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা আছে। আখলুভাংগায় সুইচ গেইট হলে শীতকালেও চাষে বিপ্লব ঘটবে।
কৃষিবিদ নুরে আলম শামীম বলেন, অল্প সময় ও কম খরচে কৃষিই এখন লাভজনক। সরকারি সহায়তা পেলে এখানকার পরিশ্রমী কৃষকেরা কৃষিকে রূপান্তর করতে পারবেন।
কৃষক সালাউদ্দিন আল মাসুম জানান, ছোট নদীতে সুইচ গেইট হলে এই ইউনিয়ন কৃষিতে রোল মডেল হবে।
ব্যবসায়ী আবদুর রহিম রাজা বলেন,
সরকারি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ থাকলে পশ্চিম জাফলং ইউনিয়ন হয়ে উঠতে পারে সিলেটের অন্যতম কৃষি উৎপাদন কেন্দ্র। আর তাই এখানকার মানুষের স্বপ্ন এখন আখলুভাংগা নদীতে একটি সুইচ গেইট।
ছবি ক্যাপশনঃ গোয়াইনঘাট উপজেলার আখলুভাংগা নদীতে সেচ্ছাশ্রমে বাঁধনির্মাণ করেছেন স্থানীয় কৃষকরা।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর