- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» সিলেটে কাল থেকে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা
প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২৫ | বুধবার
সিলেট বিএম ডেস্ক ::: ৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিশেষ জননিরাপত্তা নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে বিশেষ নির্দেশনা জারি করেছে এসএমপি। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘৪৭ তম বি.সি.এস এর লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর হতে ৮ ডিসেম্বর/২০২৫খ্রি. (আবশ্যিক বিষয়) এবং ১০ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর/২০২৫খ্রি. (পদসংশ্লিষ্ট বিষয়) পর্যন্ত সকাল ১০.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে আমি নিম্নস্বাক্ষরকারী সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/ অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। উক্ত পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।
এই আদেশ আগামী ২৭ নভেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে। পরীক্ষার তারিখ সমূহঃ- আগামী ২৭, ৩০ নভেম্বর ও ১, ৩, ৪, ৭, ৮ ডিসেম্বর (আবশ্যিক বিষয়) এবং ১০, ১১, ১৫, ১৮ ডিসেম্বর (পদসংশ্লিষ্ট বিষয়) পর্যন্ত। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার