- সিলেট টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- মুক্তাদীরের ইশতেহার ঘোষণাপত্র-সিলেটের মানুষের স্বপ্ন পূরণের দলিল’
- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান
- বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার
» সিলেটের ১৪ উপজেলায় ইউএনওর দায়িত্ব পেলেন যারা
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনে শুরু হয়েছে ব্যাপক রদবদল। জেলা প্রশাসকদের পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি করেছে সরকার। প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগের রয়েছে ১৪টি উপজেলা। বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিবদের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। এই তালিকায় সিলেট বিভাগের রয়েছে ১৪টি উপজেলা। নতুন ইউএনওদের দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী কার্যক্রম পরিচালনার ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
সিলেটের নতুন ১৪ ইউএনও হলেন- সিলেটের বালগঞ্জে মো. মেহেদী হাসান, হবিগঞ্জের চুনারুঘাটে মো. জিয়াউর রহমান, আজমিরীগঞ্জে এস. এম. রেজাউল করিম, মৌলভীবাজারের কমলগঞ্জে নাছরিন সুলতানা, সিলেটের জকিগঞ্জে মাসুদুর রহমান, কানাইঘাটে মো. মেহেদী হাসান শাকিল, জৈন্তাপুরে মোহাম্মদ গোলাম মোস্তফা, গোলাপগঞ্জে আবিদা সিফাত, হবিগঞ্জ সদরে ফাতেমা তুজ জোহরা সানিয়া, লাখাইয়ে সৈয়দ মুরাদ ইসলাম, শায়েস্তাগঞ্জে তানিয়া আক্তার, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আবদুল মতিন খান, সিলেটের বিশ্বনাথে উম্মে কুলসুম রুবি ও মৌলভীবাজারের জুড়ীতে মো. মারুফ দস্তেগীর।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। এছাড়া বদলি হওয়া কর্মকর্তার দপ্তর বা দায়িত্বস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, তাহলে তিনি বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো।
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- মুক্তাদীরের ইশতেহার ঘোষণাপত্র-সিলেটের মানুষের স্বপ্ন পূরণের দলিল’
- সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত
- পর্তুগালে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- খন্দকার মুক্তাদিরের পক্ষে আরিফসহ সাবেক জনপ্রতিনিধিদের গণসংযোগ
- গুপ্ত’রা চরিত্রহীন বেঈমান মোনাফেক গাদ্দার, এরা রাষ্ট্র সমাজের ক্যান্সার
