- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান
- সিলেট টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
- মুক্তাদীরের ইশতেহার ঘোষণাপত্র-সিলেটের মানুষের স্বপ্ন পূরণের দলিল’
- এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময়
- সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ
- সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ
» ইলিয়াস আলীর পরিবার মনে করে ধানের শীষে ভোট দিন : লুনা
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট বিএম ডেস্ক ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা যদি মনে করেন, ইলিয়াস আলীর উন্নয়নমূলক কর্মকান্ড আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছিল, তাহলে সেই কৃতজ্ঞতা থেকে আমাকে ‘ধানের শীষে’ ভোট দিন। আমি ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে আপনাদের সামনে এসেছি, আপনাদের সেবা করার অঙ্গীকার নিয়ে। তিনি আরও বলেন, যারা নিজেদের ইসলামিক দল বলে দাবি করছেন, তারা আসলেই কি ইসলামের আদর্শ মেনে চলছেন? সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলছেন। তারা একদিকে নিজেদের ইসলামী দলের সদস্য দাবি করেন, আবার আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এটা দ্বিচারিতা ছাড়া আর কিছুু নয়।
লুনা আরও বলেন, ইসলাম আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়। ইসলামে কথার সঙ্গে কাজের মিল থাকা জরুরী। ইসলাম শান্তির ধর্র্ম, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নয়। আজ যারা ইসলামের নাম করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবিচার ও দুঃশাসনের শিকার হয়েছেন। আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি। গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, যাতে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়। বুধবার বাদ এশা আবুল হোসেন তালুকদারের বাড়িতে ৭নং দেওকলস ইউনিয়ন ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নির্র্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেন্টার কমিটির সভাপতি আনোয়ার আলী সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক শামসুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসকর আলী প্রমুখ।
সর্বশেষ খবর
- সিলেট কানাইঘাটে ভাইয়ের ছুরিকাঘাতে-ভাই খুন
- জাফলং-জৈন্তাপুর-গোয়াইনঘাটের পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নয়নের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
- দুঃশাসন অবসানে ব্যবস্থা বদলের জন্য মই মার্কায় ভোট দিন: প্রণব জ্যোতি পাল
- উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক
- দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন-মাহমুদুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর