- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
- এতিমদের সাথে জন্মদিন কাটালেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজিব
» জাতি খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষায় : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৫ | শনিবার

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার এই দীর্ঘ সংগ্রামে তাঁকে একাধিকবার দেশবিরোধী চক্রের রোষানলের মুখে পড়তে হয়েছে। দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের অন্ধকার পেরিয়ে ৫ আগস্ট জাতি যখন আবারও গণ তান্ত্রিক পথে ফেরার সুযোগ পায়- এই অর্জন সম্ভব হয়েছে তাঁর অদম্য, সাহসী ও আপোসহীন নেতৃত্বের কারণে।
তিনি বলেন, সামনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়েই আমাদের প্রিয় দেশনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন, যা সমগ্র জাতিকে গভীর উৎকণ্ঠায় ফেলেছে। তাঁর সুস্থতার জন্য দেশব্যাপী মানুষের দোয়া ও প্রার্থনা সত্যিই নজিরবিহীন।
আজ শনিবার (২৯ নভেম্বর) মাগরিবের নামাজের পর দাউদপুর পূর্ব তুড়ুকখলা জামে মসজিদে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি সভাপতি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ পুরো জাতির প্রত্যাশা। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন- আল্লাহ যেন তাঁকে দ্রুত শিফা দান করেন।” তিনি বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সবসময়ই অবিচল ছিলেন। রাষ্ট্রের সংকটময় মুহূর্তে তাঁর দূরদর্শী নেতৃত্ব অতীতেও জাতিকে পথ দেখিয়েছে, এখনও তিনি জাতির জন্য সমান প্রয়োজনীয়। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েও তিনি কখনো দেশত্যাগ করেননি- এটিই তাঁর দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ।
দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার।সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কোহিনূর আহমেদ, পাবেল রহমান, রায়হানুল হক, মতিউস সামাদ চৌধুরী সানু, সাইফুল ইসলাম, রাজু আহমেদ, নাছিম আহমেদ,আলমগীর আলম, লিটন আহমদ, গিয়াস উদ্দিন, রুহুল আমিন রুহেল, লয়লু মিয়া, সুহেল আহমদ, মাহমুদুর রহমান মাহমুদ, লিটন আহমাদ, নুরুজ্জামান গিয়া, তবারক আলী, লিয়াকত আলী, আনসার আলী, মুহাম্মাদ আব্দুল জব্বার, আলী আকবর রাজন, মুজিবুস সামাদ চৌধুরী রুনুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- শিশু রামিসা ধর্ষণ–হত্যা: সোহেল ও স্বপ্নার ফাঁসির রায়
- চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে-বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
- নাসির উদ্দীন রহিমের ওপর সন্ত্রাসী হামলা, সিলেট জেলা ও মহানগর যুবদলের তীব্র নিন্দা
