- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- প্রধানমন্ত্রীর সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডা: জোবায়দা রহমান এর জন্মবার্ষীকিতে পথচারীদের মাঝে খাবার বিতরণ
- ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়-কয়েছ লোদী
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেটের পবিত্র মাটিতে আ.লীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাঁই নেই-বিক্ষোভ সামাবেশে বক্তারা
» কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে: সিলেটে সাদিক কায়েম
প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৫ | শনিবার
সিলেট বিএম ডেস্ক ::: ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, সিলেটের যে সম্ভাবনা আছে তা আগের নেতৃত্ব কাজে লাগাতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে সঠিক প্রার্থীদের বাছাই করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ইনসাফভিত্তিক সিলেট গড়তে হবে। সিলেটের সাদাপাথরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও যুব সমাবেশে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে হলে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষার অবকাঠামো ও মান উন্নয়নে জামায়াতের প্রতিনিধিরা কাজ করবেন। প্রতিটি হাসপাতালকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। দাঁড়িপাল্লার প্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবেন।
সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদি কাঠামো থাকবে না। কেউ তা কায়েম করতে চাইলে হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে।
জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্ম ইনসাফের পক্ষে থাকবে বলে তিনি।
ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষে প্রতিনিধিরা বিজয়ী হয়েছে৷ তাই আসন্ন নির্বাচনেও জনগণের ভূমিধস ম্যান্ডেট নিয়ে জামায়াত এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করবে।
এই স্বাধীন বাংলাদেশে দিল্লীর দাদাগুরু চলবে না, সীমান্ত হত্যাকাণ্ড চলবে না। সীমান্তে যদি আর একটা লাশ পড়লে ১৮ কোটি জনগণ একসাথে তা প্রতিহত করবে। বিগত সময়ে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচার স্বাধীন বাংলাদেশে হবে। একইসাথে লন্ডনের প্রেসক্রিপশনে কেউ বাংলাদেশকে পরিচালিত করতে চাইলে তা পারবে না।
আগামীর বাংলাদেশ হবে তিতুমীরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ- বলেন তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত সুধীজনদের নিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোআ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সর্বশেষ খবর
- পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
- নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- পুলিশের জালে আটক ফেঞ্চুগঞ্জের চিহ্নিত ভূমি সন্ত্রাসী
- বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে বিএনপির শতাধিক নেতার
- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল
- সিলেট মহানগর যুবদল নেতা লায়েক আহমদ কে হত্যার হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়রি
- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিবৃতি – ইশতিয়াক রাজু ছাত্রদলের কেউ নয়।
এই বিভাগের আরো খবর
- হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল
- সিলেট শাহপরান (রহ.) মাজারে ডিসি সারওয়ার, দিলেন যে নির্দেশনা
- সিলেট শাহজালাল মাজারের দানের ডেগ সিলগালা, বসলো প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার
- প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- সিলেট সীমান্তে ভারতীয় নাগরিককে গ্রেফতার